logo

আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

আন্তর্জাতিক ডেস্ক

Published:04 Sep 2025, 02:37 AM

আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

চলতি বছরের আগস্ট মাসে দেশে মোট ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০২ জন ও আহত হয়েছেন এক হাজার ২৩২ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ কথা জানিয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় প্রাণ হারান ৩৪ জন। নৌপথে ২১টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত ২৭ আর আহত হন ২২ জন এবং নিখোঁজ রয়েছেন ১৩ জন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে আগস্টে মোট ৫৫২টি দুর্ঘটনা ঘটে, যেখানে নিহত হন ৫৬৩ জন এবং আহত হন এক হাজার ২৬১ জন।

এতে বলা হয়, এ সময় ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জনের মৃত্যু এবং ১৪৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। তা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ১৯ শতাংশ, নিহতের ৩৫ দশমিক ০৫ শতাংশ এবং আহতের ১১ দশমিক ৬৮ শতাংশ। 

আগস্টে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ঢাকা বিভাগে-মোট ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ১২৮ জন এবং আহত হন ৩৩৩ জন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে বরিশাল বিভাগে, যেখানে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২২ জন আহত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে ছিলেন সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৬২ জন চালক, ৮২ জন পথচারী, ১৯ জন পরিবহন শ্রমিক, ৯৭ জন শিক্ষার্থী, ১১ জন শিক্ষক, ৯৫ জন নারী, ৪২ জন শিশু, একজন মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, তিনজন সাংবাদিক এবং ২৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।

নিহতদের মধ্যে ছিলেন একজন পুলিশ সদস্য, একজন সেনাবাহিনীর সদস্য, একজন ফায়ার সার্ভিস কর্মী, একজন মুক্তিযোদ্ধা ও একজন আইনজীবী। এ ছাড়া প্রাণ হারিয়েছেন ১৪২ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮২ জন পথচারী, ৭৩ জন নারী, ৩৮ জন শিশু, ৫১ জন শিক্ষার্থী, সাতজন পরিবহন শ্রমিক, সাতজন শিক্ষক এবং ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com