logo

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

Published:24 Dec 2025, 03:29 PM

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আতাউর রহমানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আতাউর রহমানকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল।


ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ দুপুরের দিকে বলেছিলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়।

এখন টঙ্গী পূর্ব থানা-পুলিশ জানাল, আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com