logo

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ আসাদুজ্জামান হিরু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

Published:16 Jan 2025, 10:50 PM

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ আসাদুজ্জামান হিরু গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ আসাদুজ্জামান হিরু গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

অভিযোগ রয়েছে, আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা। এ ছাড়া ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাট করতেন তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে একে একে গ্রেপ্তার হচ্ছেন ওই সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগের নেতা-কর্মী। 

আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগেও অনেকে গ্রেপ্তার হচ্ছেন। এ ছাড়া নানা অনিয়মে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গ্রেপ্তার হচ্ছেন

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com