logo

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

কক্সবাজার প্রতিনিধি

Published:21 Oct 2026, 11:25 PM

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে মৃত, নিখোঁজ ও উদ্ধার হওয়া পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। আহত পর্যটক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, দুটি গ্রুপের লোকজন সেখানে গোসলে নেমেছিলেন। একটি গ্রুপ চট্টগ্রামের বায়েজিদ এলাকার, অন্যটি ঢাকার উত্তরার।

নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সাগরে অভিযান চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান জানান, বুধবার বিকালে কয়েকজন পর্যটক হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান কয়েকজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন তিন পর্যটক। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সমুদ্রে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে যায়। এসময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্যদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com