logo

কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

Published:19 Nov 2026, 10:54 AM

কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়।

এতে বলা হয়, ‘কাঞ্চন টাওয়ার’ নামের দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মিনিট পনেরোর মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ ঘটনায় পাঁচজন দগ্ধ হওয়ার কথা জানিয়েছেন। 

তিনি বলেছেন, দগ্ধদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com