logo

চাঁদা না পেয়ে হামলা-গুলি, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫

সিনিয়র রিপোর্টার

Published:15 Jul 2025, 07:14 AM

চাঁদা না পেয়ে হামলা-গুলি, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫

চাঁদা না পেয়ে হামলা-গুলি, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে আলব্দির টেক এলাকায় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এ কে বিল্ডার্সের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে হামলা ও গুলির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)।

রবিবার (১৩ জুলাই) রাতে পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সাইদুর রহমান শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ১১ জুলাই রাতে অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত এ কে বিল্ডার্স কার্যালয়ে হামলা চালায়। চাঁদার টাকা না পেয়ে তারা অফিসে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরে এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. সোহেরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকের মামলা রয়েছে তিনটি, মো. আব্বাসের বিরুদ্ধে চারটি এবং মো. চাঁদ মিয়ার বিরুদ্ধে তিনটি।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, জামিল নামে এক ব্যক্তির প্ররোচনায় গ্রেপ্তার ব্যক্তিরা এ হামলা চালায়। সেই জামিলের বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/এসসি 

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com