logo

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Published:05 Jun 2025, 02:24 AM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর-টেক সীমান্তে জনতার হাতে আটক হওয়া বিএসএফ সদস্য গনেশ মূর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে অনুপ্রবেশের ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানায় বিজিবি।

এর আগে বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তের সাত রশিয়া গ্রামে ছাগলকে ধাওয়া করতে এসে জনতার হাতে আটক হন ভারতের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি (৪৩)। এসময় তার সঙ্গে আসা অন্যজন পালিয়ে ভারতে চলে যান।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, জোহরপুর বিওপির সীমানায় একটি ছাগলকে ধাওয়া করে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন দুইজন বিএসএফ সদস্য। এসময় স্থানীয় জনতা তাদের একজনকে আটক করে রাখেন।

তিনি আরো বলেন, বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গণেশ মূর্তিকে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com