logo

চীনে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

Published:09 Nov 2026, 12:10 PM

চীনে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

চীনে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর তাইইউয়ানে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে। খবর চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার

সোমবার সিনহুয়ার বরাতের রয়টার্স জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার গভীর রাতে আহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

কী থেকে আগুনের সূত্রপাত হয়েছিল তা পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ বের করতে তদন্ত চলছে। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com