logo

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫২৯ মামলা

নিজস্ব প্রতিবেদক

Published:25 Dec 2024, 06:47 AM

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫২৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫২৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৫২৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ ছাড়া অভিযানকালে ৩০টি গাড়ি ডাম্পিং ও ৬৩টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com