logo

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৭০ মামলা

সিনিয়র রিপোর্টার

Published:11 Feb 2025, 04:33 AM

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৭০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৭০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৭০টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রবিবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এছাড়া অভিযানকালে ১৬৭টি গাড়ি ডাম্পিং ও ৪২টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। 




পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com