logo

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

সিনিয়র রিপোর্টার

Published:18 Apr 2026, 07:18 PM

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

গত দুদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৭৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ৪টি ট্রাক, ৩৩টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২১৮টি সিএনজি ও ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৩টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ১৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২৩৫টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩টি বাস, ৪টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৫৬৬টি মামলা হয়েছে। 

এছাড়া অভিযানকালে মোট ৫৬৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।


পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com