logo

ডেঙ্গু ও হামের উপসর্গে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৬২

নিজস্ব প্রতিবেদক

Published:02 Nov 2026, 06:38 PM

ডেঙ্গু ও হামের উপসর্গে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৬২

ডেঙ্গু ও হামের উপসর্গে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৬২

ডেঙ্গু ও হামের উপসর্গে সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে তিন হাজার ৪৬২ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে ছয়জনের মৃত্যু এবং নতুন এক হাজার ৯৭০ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৩৩ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছয় হাজার ১৭ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রোগটির উপসর্গ নিয়ে নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৫৬ জনের নিশ্চিত সংক্রমণসহ এক হাজার ৪৯২ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ জনে (নিশ্চিত হামে ১০৫ ও উপসর্গ নিয়ে এক হাজার ১৫২ জন)। এই সময়ে মোট দুই লাখ ৩১ হাজার ৫০৫ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৯০০ জন। এ ছাড়া খুলনায় ২৯৪, চট্টগ্রামে ২৫২, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ ও সিলেটে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকার তিনজন, ময়মনসিংহের দুজন এবং সিলেট বিভাগের একজন মারা গেছেন।

বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান এক হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন এক লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com