logo

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

Published:20 Sep 2025, 10:28 PM

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

দেশের আটটি বিভাগে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি বাড়তে পারে জানিয়েছে সংস্থাটি। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটা কমে গেছে। দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এতে করে বৃষ্টিহীন অঞ্চলে তাপমাত্রা বেড়ে গরম বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দেশের খুলনা, বরিশাল ও সিলেট ছিল প্রায় বৃষ্টিহীন। ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে হালকা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বর্ষা বিদায় নেবে কিছুদিন পর৷ এ সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। এ ছাড়া আগামী রবি ও সোমবার ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর আবার কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com