logo

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল-অভিনেত্রী মেঘনা আলম বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

Published:20 Dec 2025, 12:37 PM

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল-অভিনেত্রী মেঘনা আলম বিনোদন ডেস্ক

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল-অভিনেত্রী মেঘনা আলম বিনোদন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়বেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এ আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি। ওই আসনে এবার প্রার্থী হতে চান মিস আর্থ বাংলাদেশ জয়ী এ মডেল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন মেঘনা আলম। সংসদ সদস্য হিসেবে কেন তিনি যোগ্য এবং নির্বাচনে জয়ী হলে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করবেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানিয়েছেন।

ফেসবুকে মেঘনা জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এ ছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন।

কোন দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন তা এখনো প্রকাশ করেননি মেঘনা আলম। 

পিপলসনিউজ/আরইউ 

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com