logo

তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন

সিনিয়র রিপোর্টার

Published:25 Dec 2025, 10:46 PM

তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন

তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে।

গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

এর আগে, অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।

আজ লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে বক্তব্য রাখেন তিনি। এরপর এভারকেয়ারের দিকে রওনা হন তারেক রহমান।

পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com