logo

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

Published:21 Dec 2025, 11:58 AM

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১০

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি ছোট শহরে খোলা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। খবর এএফপির। 

প্রতিবেদনের তথ্য মতে, রবিবার (২১ ডিসেম্বর) জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকারসডালে এই ঘটনা ঘটেছে। কেন এই হামলা চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাস্তায় অজ্ঞাত বন্দুকধারীরা কিছু ভুক্তভোগীকে এলোপাতাড়ি গুলি করেছে।’ গৌতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেন, ‘হামলায় দশজন নিহত হয়েছেন। নিহতদের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ তিনি আরো জানান, হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় অপরাধের প্রবণতা বেড়েছে। কিছুদিন আগেই প্রিটোরিয়ায় বন্দুক হামলা হয়েছিল। বেআইনি পানশালায় সেই হামলা ঘটে। হামরায় ১২ জনের মৃত্যু হয়। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com