logo

দিল্লি বিমানবন্দরে ড. জাহেদের সঙ্গে ঘটা ঘটনা দুঃখজনক, ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পিপলসনিউজ ডেস্ক

Published:15 Jun 2026, 06:09 PM

দিল্লি বিমানবন্দরে ড. জাহেদের সঙ্গে ঘটা ঘটনা দুঃখজনক,  ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

দিল্লি বিমানবন্দরে ড. জাহেদের সঙ্গে ঘটা ঘটনা দুঃখজনক, ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক’আচরণের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন,  এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লির বিমানবন্দর থেকে ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং আজ দিনশেষে আমরা এ বিষয়ে আপনাদেরকে জানাব।

দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান রবিবার (১৩ জুন) বিকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সেখানে ইমিগ্রেশনে তাকে জেরার মুখে পড়তে হয়। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসবাদের পর বিভিন্ন মহলের হস্তক্ষেপে পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রবেশের অনুরোধ করা হলে তিনি পাসপোর্ট ফেরত চান। এরপর তিনি কলম্বো হয়ে আজ সকালে দেশে ফিরে আসেন।


পিলসনিউজ/এসসি 

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com