logo

নগর ভবনে আন্দোলনের ১৫তম দিনে অংশ নিয়েছেন ইশরাক

সিনিয়র রিপোর্টার

Published:30 May 2025, 01:39 AM

নগর ভবনে আন্দোলনের ১৫তম দিনে অংশ নিয়েছেন ইশরাক

নগর ভবনে আন্দোলনের ১৫তম দিনে অংশ নিয়েছেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ১৫তম দিনের মতো বিক্ষোভ চলছে নগর ভবনে। ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

বৃহস্পতিবার (২৯ মে) বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকাবাসী এবং ডিএসসিসি কর্মচারী ইউনিয়ন। এদিন দুপুরে নগর ভবনে সমর্থকদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

ঢাকাবাসী প্ল্যাটফর্মের সমন্বয়কারী মশিউর রহমান কর্মসূচির শুরুতে বলেন, ‘জনতার মেয়র ইশরাকের শপথ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ঢাকার জনগণ এ ষড়যন্ত্র রুখে দেবে। আমরা সরকারকে বলতে চাই, অতি শিগগিরই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করানো হোক। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

এর আগে, গত (১৫ মে) শুরু হয় এই আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই নগর ভবনের কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকেরা।




পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com