logo

নাটোরে রেললাইনে শেকল : নাশকতার চেষ্টা, বলছে পুলিশ

নাটোর প্রতিনিধি

Published:04 Aug 2025, 10:21 PM

নাটোরে রেললাইনে শেকল : নাশকতার চেষ্টা, বলছে পুলিশ

নাটোরে রেললাইনে শেকল : নাশকতার চেষ্টা, বলছে পুলিশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে রেললাইনে তালাবদ্ধ শেকল বাঁধা দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা কেটে ফেলে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রবিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রবিবার রাত ১১টার দিকে মাধনগর রেল স্টেশনের দক্ষিণ পাশের রেললাইনে তালাবদ্ধ শেকল পেঁচানো অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশ এবং রেলওয়ের লোকজনকে খবর দেন। পরে পুলিশ এসে রেলওয়ের মিস্ত্রীদের দিয়ে শেকলটি কেটে ফেলেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, কে বা কারা পরিকল্পিতভাবে রেললাইনে শেকলবদ্ধ তালা পেঁচিয়ে এই কাজটি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, যারাই কাজটি করেছে, অসৎ উদ্দেশ্যেই করেছে। জানমালের ক্ষতি করার জন্যই করেছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com