logo

নাবিল গ্রুপের ৭৩ হিসাবে ৯৮ কোটি টাকা অবরুদ্ধ

সিনিয়র রিপোর্টার

Published:10 Mar 2025, 02:37 AM

নাবিল গ্রুপের ৭৩ হিসাবে ৯৮ কোটি টাকা অবরুদ্ধ

নাবিল গ্রুপের ৭৩ হিসাবে ৯৮ কোটি টাকা অবরুদ্ধ

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা রয়েছে। এছাড়া তাদের নামে থাকা বিপুল পরিমাণের জমি জব্দ করা হয়েছে। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এ প্রসঙ্গে দুদকের উপপরিচালক মাসুদুর রহমান হিসাব অবরুদ্ধের আবেদনে বলেন, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্য ও সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি, প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ ও মানিলন্ডারিং এর অভিযোগ রয়েছে। 

অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য উপাত্তে তাদের নামে ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। যে কোনো সময় এসব হিসাব থেকে উত্তোলনপূর্বক হস্তান্তর, রূপান্তর কিংবা স্থানান্তরিত হয়ে বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানিলন্ডারিং অপরাধে অনুসন্ধানের শেষ পর্যন্ত এসব অর্থের কোনোরূপ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর বন্ধ করা প্রয়োজন। তাই এসব ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। 

এছাড়া পৃথক আবেদনে দুদকের উপপরিচালক মাসুদুর রহমান নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণের জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত হিসাব অবরুদ্ধসহ জমি জব্দের আদেশ দেন। 


পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com