logo

প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

Published:09 May 2025, 09:56 PM

প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার

প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় নাম আসা দুই নারী শিক্ষার্থীর একজন ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর নর্দ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (৯ মে)  বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

ফারিয়া ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। এ নিয়ে এ হত্যা মামলায় মোট ছয়জন গ্রেপ্তার হলেন।

গত ১৯ এপ্রিল বিকালে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ঘিরে ধরে ৩০ থেকে ৪০ জন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন রাতে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ আট জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com