
আন্তর্জাতিক ডেস্ক
Published:10 Sep 2026, 11:31 AM
ফিলিপাইনে ফেরিতে আগুনে পাঁচ মৃত্যু, নিখোঁজ ৮০
পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
দেশটির কোস্ট গার্ড (পিসিজি) বলছে, এ ঘটনায় ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।
পিসিজি জানিয়েছে, পালাওয়ানের করোনের কাছের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগার পর বুধবার রাতে ৪৩ জনকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাহাজটির কিছু অংশ আগুনের শিখায় ঢেকে গেছে এবং উদ্ধারকারীরা মৃতদেহগুলো বডি ব্যাগে রাখছেন।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবইয়াব ডিজেডএক্সএল রেডিওকে বলেন, জাহাজটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রুর নাম ছিল।
জীবিত উদ্ধার হওয়া ও নিহতের সংখ্যা বিবেচনায় ৮০ জনের বেশি মানুষের কোনো হদিশ মিলছে না।
তবে উদ্ধার অভিযান চলতে থাকায় এ সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে জানান কায়াবইয়াব। তিনি বলেন, ফেরিটি ম্যানিলার বেসেকো থেকে ছেড়ে করোনের উদ্দেশে যাচ্ছিল।
আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
পিপলসনিউজ/আরইউ
© ঠাকুরগাঁও ৭১
সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।
ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com