বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
দ্য ইকোনমিক টাইমস এএনআইয়ের বরাতে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকারের বক্তব্য প্রকাশ করেছে। ওই চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনডিটিভির খবর বলছে, গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় নানা পাটেকরকে।
তবে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর বলছে, গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে তাকে দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হয়। ভোর ৫টা ২০ মিনিটে অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়।
হিন্দুস্তান টাইমসের খবরে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তার প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। নানা পাটেকর ছিলেন হিন্দি ও মারাঠি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা।
কয়েক দশকজুড়ে পরিন্দা, প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক, ক্রান্তিবীর, অগ্নি সাক্ষী, খামোশি: দ্য মিউজিক্যাল, আব তক ছাপ্পান এবং ওয়েলকামের মতো বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি পাটেকর 'প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক' চলচ্চিত্রটি পরিচালনাও করেছিলেন। সিনেমা ও শিল্পকলায় অবদানের জন্য ২০১৩ সালে তাকে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত 'গমন' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। ২০০০-এর দশকের শুরুতে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়, বিশেষ করে শক্তি: দ্য পাওয়ার (২০০২), অব তক ছাপ্পান (২০০৪), অপহরণ (২০০৫) এবং ট্যাক্সি নম্বর ৯২১১ (২০০৬) চলচ্চিত্রে।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি চলচ্চিত্র ওয়েলকাম-এ গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নেন। ওয়েলকাম ব্যাক (২০১৫) সিক্যুয়েলেও তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন।
কমেডি থ্রিলার হাউসফুল ৫-এও পাটেকর একটি সহ-ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০১০ সালে তিনি রাজনৈতিক থ্রিলার 'রাজনীতি' ছবিটিতে অভিনয় করেন। এ ছবির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক গায়ক হিসেবেও কণ্ঠ দিয়েছেন পাটেকর। যশবন্ত (১৯৯৭), ওজুদ (১৯৯৮) এবং আঁচ (২০০৩) চলচ্চিত্রে তিনি গায়ক হিসেবেও অবদান রেখেছিলেন।
গুণী এ অভিনেতা এবং নির্মাতার মৃত্যুতে বলিউডসহ ভারতীয় সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পিপলসনিউজ/আরইউ