logo

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, অবশেষে মুখ খুললেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক

Published:11 Jul 2025, 10:12 PM

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, অবশেষে মুখ খুললেন নেহা ধুপিয়া

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, অবশেষে মুখ খুললেন নেহা ধুপিয়া

বলিউডের আলোচিত জুটি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। তাদের নিয়ে নানা সময়ে চলেছে অনেক গুঞ্জন। ২০১৮ সালের ১০ মে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নেটদুনিয়া।

বিয়ের কয়েক মাসের মাথায় কন্যাসন্তান মেহরের জন্ম যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। চারদিক থেকে তখন প্রশ্ন আসতে থাকে, বিয়ের আগেই কি মা হয়েছিলেন নেহা? এতদিন এই চর্চার আগুনে নীরব থাকলেও, অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে বিস্ফোরক সত্য সামনে আনলেন এ অভিনেত্রী।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেছেন নেহা। সেখানে তিনি বলেন, বিয়ের আগেই আমি অন্তঃসত্ত্বা হই। আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোহা আলি খান ও কুণাল খেমু প্রথম জানতে পারে। আমরা সবাই একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে অচৈতন্য হয়ে পড়ি। পরের দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই যে আমি অন্তঃসত্ত্বা।

অভিনেত্রী আরো বলেন, আমার আর সোহার বন্ধুত্ব বহু বছরের। তাই এই সংবেদনশীল খবরটি সোহার সঙ্গেই ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলাম।

নেহা আরো জানান, সেই সময় তিনি সোহাকে বলেছিলেন, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কিছুদিন হলো সম্পর্কে আমরা। যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।

তবে, এত গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও নিজের বিয়েতে সোহাকে আমন্ত্রণ জানাননি নেহা। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল। আর আমি অন্তঃসত্ত্বা ছিলাম বলে এক ধরনের হৈচৈ ছিল।

নেহা ও অঙ্গদের বিয়েতে মাত্র ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। বর্তমানে এ অভিনেত্রী দুই সন্তানের জননী।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com