logo

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Published:04 Nov 2026, 12:13 PM

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করায় জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

‎বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।

জাহাঙ্গীর আলমের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, জাহাঙ্গীর হোসেনের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ উদ‌ঘাটনের চেষ্টা চলছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইস্যু করা পিস্তুল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কথা বলে পারিবারিক কলহ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com