logo

মা হলেন পপ তারকা লেডি গাগা

বিনোদন ডেস্ক

Published:12 Sep 2026, 12:19 PM

মা হলেন পপ তারকা লেডি গাগা

মা হলেন পপ তারকা লেডি গাগা

প্রথম সন্তানের জন্ম দিলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। বাগদত্তা মাইকেল পোলানস্কি ও নবজাতক সন্তানসহ সম্প্রতি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় এই গায়িকাকে প্রথমবার জনসমক্ষে দেখা গেছে।

স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা (লেডি গাগা) বেশ কিছুদিন ধরেই মাতৃত্বকে নিজের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে আসছিলেন। ২০২৫ সালের মার্চে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবার গঠনের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন এই সংগীতশিল্পী। পরবর্তীতে ‘দ্য স্টিফেন কোলবার্ট শো’-তেও তিনি সন্তান লালন-পালনকে তার জীবনের পরবর্তী প্রধান ভূমিকা হিসেবে বর্ণনা করেন।

গত এপ্রিলে গাগা তার নয় মাসব্যাপী ‘মেহেম বল ট্যুর’ সমাপ্ত করেন।

বিশ্বজুড়ে ৮৬টি শো সম্পন্ন করার পর থেকেই তিনি কিছুটা প্রচারবিমুখ জীবন যাপন করছিলেন। ২০২০ সালের শুরুতে লাস ভেগাসের এক পার্টিতে গাগা ও পোলানস্কির সম্পর্কের গুঞ্জন শুরু হলেও পরবর্তীতে মায়ামির সুপার বোলে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দেন। ২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিক চলাকালীন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের কাছে মাইকেলকে নিজের বাগদত্তা হিসেবে পরিচয় করিয়ে দেন গাগা।

‘জোকার : ফোলি আ দু’ চলচ্চিত্রের প্রিমিয়ারে পোলানস্কিকে নিজের সেরা বন্ধু ও জীবনসঙ্গী হিসেবে অভিহিত করেছিলেন গাগা।

এ ছাড়া ‘ভোগ’-কে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে পোলানস্কিকে অত্যন্ত বুদ্ধিমান ও দয়ালু হিসেবে বর্ণনা করে নিজের সুখী জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com