logo

রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুর ব্যুরো

Published:28 Oct 2026, 12:27 PM

রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী নাইট কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। 

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কোচের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরও দুজন মারা যান।

বড়দরগাহ হাইওয়ে থানার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com