logo

র‌্যাকের সভাপতি আরিফ, সম্পাদক তাবারুল, কোষাধ্যক্ষ সাইফুল

নিজস্ব প্রতিবেদক

Published:28 Dec 2024, 07:26 AM

র‌্যাকের সভাপতি আরিফ, সম্পাদক তাবারুল, কোষাধ্যক্ষ সাইফুল

র‌্যাকের সভাপতি আরিফ, সম্পাদক তাবারুল, কোষাধ্যক্ষ সাইফুল

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল-সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির সহসভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির নিজস্ব প্রবিদেবক আলী তালুকদার। 
এ ছাড়া আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল ইসলাম মন্টু কোষাধ্যক্ষ, মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিম মোল্লা দপ্তর সম্পাদক, মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইফুল হক মিঠু প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক,  জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক জামিউল হাসান সিপু, নবরাজের প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com