logo

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নামে মামলা

সিনিয়র রিপোর্টার

Published:25 Apr 2025, 04:36 AM

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নামে মামলা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নামে মামলা

প্রায় ২৮ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, অভিযোগ সংশ্লিষ্ট মো. শাহরিয়ার আলম কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে ২৭ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৫৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামীয় ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ২৬০ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৭৩০ টাকার সন্দেহজনক লেনদেন করে। 

উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 



পিপলসনিউজি/ এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com