logo

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সিনিয়র রিপোর্টার

Published:08 Jan 2025, 03:55 AM

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর । পরে আদালত তার ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। দুদকের পক্ষে ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন কমিশনের উপপরিচালক মোহা. নুরুল হুদা ।

আবেদনে বলা হয়, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তার নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়। শরীফ আহমেদ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রূপান্তরের মাধ্যমে নিজের ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়।

বিশ্বস্থ সূত্রে জানা গেছে, শরীফ আহমেদের দুটি ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে তার অর্জিত অস্থাবর সম্পদগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের করপোরেট শাখা দুই হিসাবে ১ কোটি করে ২ কোটি টাকা এবং সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখায় ১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা শরীফ আহমেদের নামে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com