logo

সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

Published:10 Sep 2025, 02:25 AM

সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার

সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।  ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চত করেন।

তিনি জানান, সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com