logo

সায়দাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

Published:06 Apr 2026, 06:31 PM

সায়দাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ

সায়দাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সায়দাবাদ বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং আশেপাশের ফুটপাত ও রাস্তা থেকে সব প্রকার অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং দখল উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর হয় এবং এলাকায় শৃঙ্খলা ফিরে আসে।

এছাড়া ফুটপাত ও সড়ক থেকে আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে আন্তজেলা বাস টার্মিনালের অভ্যন্তরও পরিষ্কার করা হয়, যাতে যাত্রীসাধারণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

ডিএসসিসি সূত্র জানা যায়, জনদুর্ভোগ কমাতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পিপলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com