logo

স্ত্রীসহ সাইফুজ্জামান শিখরের নামে দুদকের মামলা

সিনিয়র রিপোর্টার

Published:08 Jan 2025, 03:43 AM

স্ত্রীসহ সাইফুজ্জামান শিখরের নামে দুদকের মামলা

স্ত্রীসহ সাইফুজ্জামান শিখরের নামে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মাগুর-১ আসনের সাবেক এমপি মো. সাইফুজ্জামান শিখর সরকারের দায়িত্বশীল পদে থেকে আর্থিক লাভবানের জন্য অবৈধ উপায়ে তার সম্পদ ও সাতটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।

অবৈধ সম্পদ গোপন করায় তার নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও মো. সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের নামে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ কোটি টাকা অবৈধভাবে ভোগদখলে রাখার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা মোতাবেক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com