logo

হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে তিন জনের

নিজস্ব প্রতিবেদক

Published:23 Oct 2026, 06:35 PM

হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে তিন জনের

হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে তিন জনের

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ গেছে তিন জনের। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১১০ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে মারা গেছে।

একই সময়ে নতুন করে এক হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৫৬৫ জন।

ডেঙ্গুতে তিন জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯ জন : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৯ জন।

এডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৩৭১ জনের প্রাণ গেছে। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ৮০১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টা মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের বাইরে একজন মারা গেছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩১ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৪ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৯ জন, চট্টগ্রামে ২১৯ জন, খুলনায় ১৪৭ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ১১৩, রংপুরে ৩৮ এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com