logo

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

বিনোদন ডেস্ক

Published:28 Nov 2026, 12:32 PM

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ ১৫ বছর পর আবারো পর্দায় একসঙ্গে দেখা গেল বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও কারিনা কাপুরকে। তাদের নতুন সিনেমা ‘কিং’-এর গান ‘ড্যাডি কুল’ প্রকাশ পেয়েছে।
গানটি প্রকাশের পরই দর্শকের মনে ফিরে এসেছে তাদের জনপ্রিয় গান ‘ছাম্মাক ছালো’র স্মৃতি।

গানটির শুরুতে ডিস্কো আবহে দেখা যায় শাহরুখকে। এরপর নাচের মঞ্চে যোগ দেন কারিনা। দুজনের প্রাণবন্ত নাচ ও পর্দার রসায়ন গানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

শাহরুখকে দেখা গেছে লবণ-মরিচ রঙের চুলে আভিজাত্যপূর্ণ সাজে। অন্যদিকে লাল পোশাকে নজর কেড়েছেন কারিনা।

‘ড্যাডি কুল’ গানটি মূলত ১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের জনপ্রিয় ডিস্কো গানের বলিউড সংস্করণ। নতুন সংস্করণটির সংগীতায়োজন করেছেন শাচীন-জিগার। হিন্দি কথা লিখেছেন কুমার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিলপা রাও। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

গানটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও। গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ।’ এখানে বেবো বলতে কারিনাকেই বুঝিয়েছেন তিনি।

এর আগে ‘আশোকা’ (২০০১), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১) ও ‘রা.ওয়ান’ (২০১১) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও কারিনা। তাদের সর্বশেষ বড় পর্দার জুটি হিসেবে দেখা গিয়েছিল ‘রা.ওয়ান’-এ। ফলে ‘কিং’ সিনেমায় তাদের এই পুনর্মিলন নিয়ে দর্শকের আগ্রহ আগে থেকেই ছিল।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘাব জুয়াল। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com