logo

১৮তম বার ফিফপ্রোর বিশ্ব একাদশে লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

Published:10 Nov 2026, 12:40 PM

১৮তম বার ফিফপ্রোর বিশ্ব একাদশে লিওনেল মেসি

১৮তম বার ফিফপ্রোর বিশ্ব একাদশে লিওনেল মেসি

আবারো ফিফপ্রোর বিশ্ব একাদশে জায়গা পেলেন লিওনেল মেসি। সোমবার (৯ নভেম্বর) ২০ হাজার খেলোয়ারের ভোটে ঘোষিত এই একাদশে মেসি ছাড়াও জায়গা পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আরলিং হালান্ড এবং স্পেনের লামিনে ইয়ামাল। তবে ব্যালন ডি’অর জিতেও এই একাদশে জায়গা হয়নি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের।

১৮তম বারের মতো ফিফপ্রোর বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন মেসি। সবশেষ ২০২৩ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড। এবারো তিনি একাদশে জায়গা পাওয়া একমাত্র ফুটবলার; যিনি ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলেন। অন্যদিকে ইউরোপের বাইরের জাতীয় দলের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি।

স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের আধিপত্যই বেশি এই একাদশে। সেই স্কোয়াডের চার সদস্য আছেন এই একাদশে। নারী বিশ্ব একাদশেও স্পেনের পাঁচজন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তিনবারের ব্যালন ডি’অরজয়ী আলেক্সিয়া পুতেয়াস ও আইতানা বনমাতি।

নারী বিশ্ব একাদশে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও পাঁচজন খেলোয়াড় রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কোনো ফুটবলার এবারও জায়গা পাননি। 

ফিফপ্রো জানিয়েছে, ৬৪ দেশের ছয় হাজার ৫০০-এর বেশি নারী ফুটবলার ভোট দিয়েছেন।

পুরুষদের একাদশে আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবলের প্রতিনিধিত্ব করা একমাত্র খেলোয়াড় অরল্যান্ডো প্রাইড ও জাম্বিয়ার ফরোয়ার্ড বারব্রা বান্দা।

বার্সেলোনার দুই তরুণ লামিনে ইয়ামাল ও পাও কুবারসির সম্মিলিত বয়স লিওনেল মেসির ৩৯ বছর চার মাসের চেয়েও কয়েক দিন কম। বিশ্ব একাদশে বার্সেলোনা ও স্পেনের আরেক প্রতিনিধি রদ্রি। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া এই মিডফিল্ডার বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের ফিফা গোল্ডেন বল জিতেছিলেন।

স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের আরেক গোলকিপার ডেভিড রায়া ছিলেন দলটির দ্বিতীয় পছন্দ। তবে আর্সেনালে নিজের পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন এই একাদশে। প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছে আর্সেনাল।

দুইবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি থেকে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন তিনজন হাকিমি, নুনো মেন্দেস ও মিডফিল্ডার ভিতিনহা। অন্যদিকে এমবাপের সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতিনিধি হিসেবে একাদশে রয়েছেন জুড বেলিংহাম।

ফিফপ্রো পুরুষ বিশ্ব একাদশ

গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)।

রক্ষণভাগ: পাও কুবারসি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।

মাঝমাঠ: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)।

আক্রমণভাগ: আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি, আর্জেন্টিনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

ফিফপ্রো নারী বিশ্ব একাদশ

গোলরক্ষক: হান্না হ্যাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।

রক্ষণভাগ: লুসি ব্রোঞ্জ (চেলসি, ইংল্যান্ড), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), মাপি লেয়ন (বার্সেলোনা/লন্ডন সিটি লায়নেসেস, স্পেন), আইরিনে পারেদেস (বার্সেলোনা, স্পেন)।

মাঝমাঠ: আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন), আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/লন্ডন সিটি, স্পেন), এলা টুন (ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড)।

আক্রমণভাগ: বারব্রা বান্দা (অরল্যান্ডো, জাম্বিয়া), ক্লাউদিয়া পিনা (বার্সেলোনা, স্পেন), আলেসিয়া রুসো (আর্সেনাল, ইংল্যান্ড)।

পিপলসনিউজ/আরইউ

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com