logo

৬ নবজাতকের মৃত্যু : প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ-দ্বীন

নিজস্ব প্রতিবেদক

Published:07 Jun 2026, 07:26 PM

৬ নবজাতকের মৃত্যু : প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ-দ্বীন

৬ নবজাতকের মৃত্যু : প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ-দ্বীন

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির জানিয়েছেন।

রবিবার (৭ জুন)  সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে তিনি সাংবাদিকদের বলেন, প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আগে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। প্রত্যেক পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাদের লাইসেন্স বাতিল হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শিশির মনির বলেন, সেই নোটিসের জবাব দিতে ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে সশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।

পিলসনিউজ/এসসি

© ঠাকুরগাঁও ৭১

সম্পাদকঃ ফইজুল ইসলাম উপদেষ্টা: অধ্যক্ষ (ভাঃপ্রাঃ), মো: মাজহারুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা।

ফোন : +৮৮০১৭১৭৮০১৪৪০, ইমেইল : info@thakurgaon71.com