weather ২৫.৯৬ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা শুরু, ষষ্ঠী আজ

প্রকাশ :

শারদীয় দুর্গাপূজা শুরু, ষষ্ঠী আজ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাক, শঙ্খ, ঘণ্টা বাজিয়ে, মন্ত্র পাঠ ও উলুধ্বনির মধ্য দিয়ে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হতে দেখা যায়।

আজ দুর্গাষষ্ঠী। মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন মুখর থাকবে পূজামণ্ডপগুলো।

প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে উদযাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গাপূজা এক দিন বেড়ে চলবে ছয় দিন ধরে। এ হিসাবে আগামী শনিবার মহাসপ্তমী, রোববার মহাসপ্তমী (অধিক পূজা), সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী শেষে বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের শারদীয় দুর্গোৎসব।

এবার দেবী দুর্গা আসছেন ঘোটকে (ঘোড়ায়)। বিদায় নেবেন নৌকায়। সনাতন ধর্মের শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আজ আসছেন। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হয় এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে উদযাপিত হচ্ছে রেকর্ড সংখ্যক দুর্গাপূজা। এবার সারাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে; যা গত বছরের চেয়ে ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে। 

সারা দেশে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার লক্ষে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, আজ ষষ্ঠী বিহিত পূজা হলো, যেহেতু এবার ষষ্ঠী দীর্ঘায়িত হয়েছে— এ কারণে দুইদিন ষষ্ঠী পূজা হয়েছে। বৃহস্পতিবার বোধন হয়েছে এবং আজ বিহিত পূজা হয়েছে। সন্ধ্যায় আরেক বিশেষ অনুষ্ঠান আছে, সেটি হলো আমন্ত্রণ অধিবাস। মাকে আমন্ত্রণও জানানো হবে মন্দিরে।
 
এই পুরোহিত বলেন, আজ সন্ধ্যার সময় দেবী নবপত্রিকায় অধিষ্ঠিত হবেন। এই নবপত্রিকাটা নিয়ে আমরা কলাগাছসহ নয়টা পত্রিকা দিয়ে মা সাজিয়ে সেখানে পূজা করব। এটি প্রকৃতির প্রতিরূপ, নয়টা পত্রিকা নেওয়া হয়, সেখানে বিশেষ করে কলা গাছ। কলা গাছটা এত দ্রুত বৃদ্ধি পায় বিধায় আমাদের সংসারে সমৃদ্ধির কামনায় এই কলা গাছটা দেওয়া হয়। সন্ধ্যার সময় এই আমন্ত্রণ অধিবাসের সময় নবপত্রিকাটা এই বিল্ল্যবৃক্ষের কাছে আনা হবে। কাল মন্দিরে প্রতিষ্ঠা পাবে।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা মঙ্গল শান্তি এবং আমাদের জীবন থেকে যেন সমস্ত অপশক্তি দূর হয়ে যায়।

এবার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। ২০ অক্টোবর নবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি, আর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, সাড়ে ১৬ হাজার যাত্রীর ভোগান্তি ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, সাড়ে ১৬ হাজার যাত্রীর ভোগান্তি হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু কুমিল্লায় যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যা কুমিল্লায় যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যা আগাম শীতের সবজি বাজারে এলেও চড়া দাম, মাছ-মাংসে স্বস্তি নেই আগাম শীতের সবজি বাজারে এলেও চড়া দাম, মাছ-মাংসে স্বস্তি নেই