রেলওয়ের জমি অবৈধভাবে দখল এবং সরকারের এক কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করেন একই কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ।মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ এবং ৪৪৭ ধারায় অভিযোগ আনা হয়। মামলার একমাত্র আসামি মাহবুব উর রহমান রুহেল বর্তমানে গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন।
CONTACT
ads@peoplenewsbd.com