weather ২১.৯৯ o সে. আদ্রতা ১০০% , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি

প্রকাশ :

বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল এবং মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে মোট ২৪ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে এ দুটি ঘটনা ঘটে।

বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত দুই দিন মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, গভীর রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা : মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতা ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

বিজিবির গোয়েন্দা তথ্য এবং সীমান্তে দায়িত্বরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত হয়। পরে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়।

এরপর শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি