weather ২১.৯৯ o সে. আদ্রতা ১০০% , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অভিনেতা তমাল মাহবুব আটক

প্রকাশ :

এবার অভিনেতা তমাল মাহবুব আটক

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মাথায় এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে এখনো তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযোগের বিষয়ে তমাল মাহবুবের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিনোদন অঙ্গনে আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে।

গ্রুপটির সদস্যদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল। সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন এই অভিনেত্রী। তার দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য বিনিময় করা হতো।

অভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন তমাল মাহবুব। ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে নানার বাড়িতে তার জন্ম। তবে বেড়ে ওঠা ঢাকার আজিমপুরে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ঢাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন তিনি। 

২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তমাল মাহবুব।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি