weather ২১.৯৯ o সে. আদ্রতা ১০০% , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি

প্রকাশ :

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ভারতীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও (২৯ নভেম্বর) চলছে। আজ দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও জানিয়েছে শনিবারও (২১ নভেম্বর) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ শুক্রবার বলেন, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে এবং বর্তমানে ওড়িশায় অবস্থান করছে। সন্ধ্যার ভেতরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে শুক্রবার ও শনিবার বৃষ্টি থাকবে, রোববার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।

বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাব সম্পর্কে বজলুর রশিদ বলেন, বৃষ্টি হবে, আর কিছু হবে না।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও পাশের উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। সকাল ৯টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওড়িশার উপকূলীয় এলাকা গোপালপুরের কাছে অবস্থান করছিল।

দেশটির আবহাওয়া অফিস বলছে, পরবর্তী তিন ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে এবং এর পরের ছয় ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এ ছাড়া রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, শুক্রবার রাজধানীতে সারা দিনই বৃষ্টি হতে পারে। দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া তিন বিভাগে (রাজশাহী, রংপুর ও সিলেট) অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।

শনিবার দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, শনিবারের পরে বৃষ্টি কিছুটা কমে যাবে। তবে আকাশে মেঘলা ভাব থাকবে। আগামী মঙ্গল বা বুধবার থেকে মেঘ কেটে যেতে শুরু করবে। এরপর তাপমাত্রা আরও কমবে, শীত বাড়তে থাকবে।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা এক দিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যায়। আজও তাপমাত্রা কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি