weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৮% , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

প্রকাশ :

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি খালিদ মনসুর বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫ কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫ রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ