weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির সেই ৫ কর্মকর্তা বহিষ্কার, পুলিশে হস্তান্তর

প্রকাশ :

জবির সেই ৫ কর্মকর্তা বহিষ্কার, পুলিশে হস্তান্তর

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ছাত্রদল যে পাঁচ কর্মকর্তাকে পিটিয়েছে, তাদের সাময়িক বহিষ্কার করার পর পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ভ্যানে করে তাদের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। তখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান করছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা তখন ওই পাঁচ কর্মকর্তাকে পুলিশে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।জগন্নাথের এ পাঁচ কর্মকর্তা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম।

তিনি বলেন, জবির পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে রাতে হস্তান্তর করেছে। তারা এখন আমাদের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, কী পদক্ষেপ নেওয়া হচ্ছে— এমন প্রশ্নে ওসি রবিউল বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো বলতে পারবে। তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, তাদের নিরাপত্তার স্বার্থেই আমরা তাদের পুলিশ হেফাজতে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। আমরা চাচ্ছি, একটি সুন্দর সমাধান করতে। ইতোমধ্যে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, তাদের খুব সম্ভবত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হবে। আমরা সে বিষয়েই আলোচনা করছি। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তাদের ধরে পিটিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দুই মহাদেশের বুক চিরে ইতিহাসের পথে : ইস্তাম্বুলের জলপথে এক দিনের ভ্রমণ দুই মহাদেশের বুক চিরে ইতিহাসের পথে : ইস্তাম্বুলের জলপথে এক দিনের ভ্রমণ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের পরমাণু বিদ্যুৎ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের পরমাণু বিদ্যুৎ জবির সেই ৫ কর্মকর্তা বহিষ্কার, পুলিশে হস্তান্তর জবির সেই ৫ কর্মকর্তা বহিষ্কার, পুলিশে হস্তান্তর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর