weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৮% , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

প্রকাশ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে।

ক্যাম্পাসে  সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের প্রেক্ষাপটকে ঘিরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অফিসের সুপারিশসহ জমা দেওয়া আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

অন্যদিকে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

গত রোববার থেকে টানা তিনদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দশটির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা এক গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ককটেলবাজিতে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থী, এক কর্মকর্তা ও কর্মচারীসহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।

ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরেছেন। বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হল পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এতে আমাদের দুজন শিক্ষার্থী চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। আরও ছয়জন ১৩ নভেম্বর দেশ ছাড়বেন। তাদের আরও কয়েকদিন পর যাওয়ার কথা ছিল; কিন্তু ক্যাম্পাসে ককটেল আতঙ্ক দেখে ফিরে যাচ্ছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন