দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে, শুক্রবার দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে দুই হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
পিপলসনিউজ/আরইউ