weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা চার দফা কমলো সোনার দাম

প্রকাশ :

টানা চার দফা কমলো সোনার দাম

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার গহনার দাম আবারো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে দুই হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় দুই হাজার ২১৬ টাকা। তার আগে ১১ নভেম্বর কমানো হয় দুই হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় দুই হাজার ৭৪১ টাকা। চার দফায় সোনার দাম কমলো নয় হাজার ৮৫৬ টাকা

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এর আগে ১২ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দুই হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

সোনার গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস টানা চার দফা কমলো সোনার দাম টানা চার দফা কমলো সোনার দাম