weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ :

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী বুধবার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে সম্মেলনস্থলে পৌঁছে কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দিনভর বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও করেন।

বুধবার রাতে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের নির্বাচনী ম্যান্ডেটকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। এ ছাড়া মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও তার আলোচনা হয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি।

এ ছাড়া কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। লন্ডনের মেয়রের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

তিন দিনের সফরে কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হয়েছে। আজকের পূর্ণাঙ্গ অধিবেশনে তার ভাষণে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু হবিগঞ্জে ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ হবিগঞ্জে ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩