weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের সঙ্গে মেসি-রোনালদোর তুলনা করলেন জেরার্ড

প্রকাশ :

ইয়ামালের সঙ্গে মেসি-রোনালদোর তুলনা করলেন জেরার্ড

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
লিভারপুলের কিংবদন্তি মিডফিল্ডার স্টিভেন জেরার্ডের সাম্প্রতিক এক মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রিয় পডকাস্ট ‘দ্য ওভারল্যাপ ডেইলি’-তে বার্সেলোনার ১৯ বছর বয়সী তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে জেরার্ড দাবি করেন, এই বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির চেয়েও অনেক বেশি এগিয়ে রয়েছেন ইয়ামাল।

খেলোয়াড়িজীবনে তরুণ মেসিকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে জেরার্ডের। ইয়ামালের সঙ্গে সময়ের সেরা দুই লিজেন্ডের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘১৯ বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে ছিল, ইয়ামাল তার চেয়ে অনেক বেশি এগিয়ে। তরুণ বয়সে আমি মেসির বিপক্ষেও খেলেছি, সম্ভবত এই বয়সে সে মেসির থেকেও কিছুটা এগিয়ে আছে।’

তবে শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি ইংলিশ এই কিংবদন্তি। ইয়ামালের আকাশচুম্বী সম্ভাবনাকে স্বীকৃতি দিলেও তিনি একটি বড় সতর্কবার্তাও দিয়েছেন।

জেরার্ডের মতে, মেসি ও রোনালদোর সমকক্ষ হয়ে উঠতে হলে এবং তাদের মতো দীর্ঘমেয়াদি সোনালি ক্যারিয়ার গড়তে হলে এই তরুণকে মাঠের ভেতরের ক্ষুধার পাশাপাশি বছরের পর বছর একই রকম ধারাবাহিকতা বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ পার করতে হবে।

২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ইয়ামালের। এখন ১৯ বছর ১২০ দিন বয়সেই ক্লাবটির হয়ে ১৬৭ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৬২টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৭টি। স্পেন জাতীয় দলের হয়ে ৩৭ ম্যাচে তাঁর গোল-অবদান ২৩টি। ইউরো ২০২৪ ও ২০২৬ বিশ্বকাপ জয়ে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বার্সেলোনায় অভিষেকের পর থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্টে ইয়ামালের অবদান ১১৯। এই সময়ে তার চেয়ে বেশি গোল-অবদান রয়েছে কেবল হ্যারি কেইন (২০৪), কিলিয়ান এমবাপে (১৭৯), আরলিং হালান্ড (১৪৮), রাফিনিয়া (১৩০), মোহাম্মদ সালাহ (১২৯) ও মাইকেল ওলিসের (১২৫)।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ