weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩

প্রকাশ :

উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। 

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত না হলেও তারা একই পরিবারে বলে ধারণা করছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে তারা খবর পান ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশু ও স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফ্লাইওভারে কোনো সিসি ক্যামেরাও নেই।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলটির সঙ্গে কীসের সংঘর্ষ হয়েছে তা জানতে পুলিশ কাজ করছে। তিনি বলেন, ধারণা করছি অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে নিহতরা একই পরিবারের হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ